মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইনমন্ত্রীর ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন এইমাত্রঅন্যান্য আইনমন্ত্রীর ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট এইমাত্রঅন্যান্য পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা এইমাত্রঅন্যান্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা এইমাত্রঅন্যান্য সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই এইমাত্রঅন্যান্য সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
অন্যান্য

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

প্রতিবেদক:
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিজয়ের পর স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক ফক্স ফাইভের প্রকাশিত এক ভিডিওতে এমন চিত্র দেখা গেছে।

বিশ্বকাপ ফাইনাল শেষে পদক নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলান লামিন ইয়ামাল। তবে খণ্ডিত কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরে ফক্স ফাইভের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ইয়ামালের সঙ্গে প্রথমে হাত মেলান টাম্প এবং তার গলায় পদক পরিয়ে দেন। এছাড়াও তার কাঁধ চাপড়ে বাহবাও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি বিজয়ী স্পেন দলের খেলোয়াড়দের পদক তুলে দেন।

এদিকে, বিশ্বকাপের এই শিরোপা ইয়ামালের ক্যারিয়ারে একটি স্মরণীয় অর্জন হিসেবে যুক্ত হলো। মাত্র ১৯ বছর বয়সে অভিষেক বিশ্বকাপেই তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। পুরো টুর্নামেন্টে একটি গোল করলেও স্পেনের আক্রমণভাগে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

এর আগে ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ শিরোপাও জিতেছেন ইয়ামাল। বিশ্বকাপ জয়ের পর তাকে ঘিরে ব্যালন ডি’অর আলোচনাও জোরালো হয়েছে। যদিও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জয়ী রদ্রিও ২০২৬ সালের ব্যালন ডি’অরের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।