মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬:২১ অপরাহ্ন
শিরোনাম
গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইনমন্ত্রীর ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন এইমাত্রঅন্যান্য আইনমন্ত্রীর ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট এইমাত্রঅন্যান্য পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা এইমাত্রঅন্যান্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা এইমাত্রঅন্যান্য সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই এইমাত্রঅন্যান্য সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
অন্যান্য

সামাজিক সচেতনতা বৃদ্ধিতে 'আলোকিত লালমনিরহাট'

প্রতিবেদক:
সামাজিক সচেতনতা বৃদ্ধিতে 'আলোকিত লালমনিরহাট'

লালমনিরহাটে জুয়া, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন ব্যবসা বন্ধে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ এর খুনিয়াগাছ ইউনিয়ন কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দবাজারে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। পথসভায় প্রধান অতিথি জানান, আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার সবকটি ইউনিয়নে একযোগে এই কার্যক্রম চলমান রয়েছে। সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট কার্যক্রম শুরুর পর থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ,দাদন বন্ধে কাজ করছে। একাজে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে। সামাজিক ব্যাধি থেকে সমাজকে বাচাঁতে এই সংগঠনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আলোকিত লালমনিরহাটের এ কর্মসূচিতে লালমনিরহাট জেলা বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ও সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী আরজিনা পারভীন রেখা, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওরঙ্গজেব লিটন, ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আকরাম মামুন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সাজু, যুবদল নেতা নাজমুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সচেতন নাগরিকগণ র‍্যালি ও পথসভায় অংশ নেন। র‍্যালিতে অংশ নেওয়া সর্বস্তরের মানুষ মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দাদনসহ সকল ধরনের সামাজিক অপরাধ বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, ২০০৫ সালে কার্যক্রম বন্ধ হয়ে আলোচিত সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাটের পূণরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চলতি বছরের ৪ জুলাই। আনুষ্ঠানিক যাত্রাকালে এ সংগঠনের কার্যক্রম শুরু শুভ উদ্বোধন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কার্যক্রম শুরুর পর থেকে লালমনিরহাটের বিভিন্ন স্থানে পুলিশ, প্রশাসনকে সহায়তা করে মাদক, জুয়া বন্ধে ভূমিকা রাখছে সামাজিক এই সংগঠনটি।