মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত এমপির ‘পদ বাতিল’ নিয়ে যা বললেন ইসি এইমাত্রঅন্যান্য জামায়াত এমপির ‘পদ বাতিল’ নিয়ে যা বললেন ইসি স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর এইমাত্রঅন্যান্য স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী ইয়াবার টাকায় শক্তিশালী হচ্ছে সশস্ত্র গোষ্ঠী এইমাত্রঅন্যান্য ইয়াবার টাকায় শক্তিশালী হচ্ছে সশস্ত্র গোষ্ঠী ফরিদপুরে বাড়ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’র দৌরাত্ম্য, নিয়মিত অভিযানের অভাবে হুমকিতে দেশীয় মাছ এইমাত্রঅন্যান্য ফরিদপুরে বাড়ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’র দৌরাত্ম্য, নিয়মিত অভিযানের অভাবে হুমকিতে দেশীয় মাছ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই এইমাত্রঅন্যান্য কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই মোদির ঘোষণার পরও হলো না কাজ, পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা এইমাত্রঅন্যান্য মোদির ঘোষণার পরও হলো না কাজ, পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা এনসিপি নেতা আফতাব মজুমদার জয় ধর্ষণ মামলায় গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য এনসিপি নেতা আফতাব মজুমদার জয় ধর্ষণ মামলায় গ্রেপ্তার
অন্যান্য

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান ও সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২ টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক হয়ে কাজ করতে চাই।’

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছে। আর দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে ভ্যাট ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবা ডিজিটালাইজেশনসহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার।’