মূল লেখায় যান
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৮:১১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চট্টগ্রামে দুর্গম পাহাড় থেকে ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দুর্গম পাহাড় থেকে ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ অমিতাভের সাবেক ফিটনেস প্রশিক্ষক, ৯৩ বছরেও জিমে দাপট দেখাচ্ছেন মধুকর তালওয়ালকর এইমাত্রঅন্যান্য অমিতাভের সাবেক ফিটনেস প্রশিক্ষক, ৯৩ বছরেও জিমে দাপট দেখাচ্ছেন মধুকর তালওয়ালকর ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের এইমাত্রঅন্যান্য ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত এইমাত্রঅন্যান্য নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 'আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না'— সমালোচনার জবাবে ভাবনা এইমাত্রঅন্যান্য 'আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না'— সমালোচনার জবাবে ভাবনা মেট্রো স্টেশনে তরুণীর স্পর্শকাতর জায়গায় হাত, ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য মেট্রো স্টেশনে তরুণীর স্পর্শকাতর জায়গায় হাত, ভিডিও ভাইরাল
অন্যান্য

পঞ্চগড়ে সাবেক রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক:
পঞ্চগড়ে সাবেক রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

পঞ্চগড়ে সাবেক রাষ্ট্রপতির মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পরিবারের সদস্যদের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলে ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, ছোট ছেলে ব্যারিস্টার নওফল জমির।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাঈম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, যুগ্ম আহবায়ক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও সদর উপজেলাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।