মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগ, অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগ, অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্যমন্ত্রীর তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা এইমাত্রঅন্যান্য স্বাস্থ্যমন্ত্রীর তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে আবারো শিউলি ট্র্যাজেডির শঙ্কা: তুমুলিয়া মোড়ে বিদ্যুতের নড়বড়ে খুঁটিতে ‘মরণফাঁদ’ এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে আবারো শিউলি ট্র্যাজেডির শঙ্কা: তুমুলিয়া মোড়ে বিদ্যুতের নড়বড়ে খুঁটিতে ‘মরণফাঁদ’ নাটোরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য নাটোরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি ময়মনসিংহে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা
অন্যান্য

নাটোরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি

প্রতিবেদক:
নাটোরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি

নাটোরে সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিনা কারণে চাকরিচ্যুতির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচি থেকে কঠোর আলটিমেটামও দেওয়া হয়েছে।

রবিবার ( ২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, তারা বছরের পর বছর কাজ করছেন, কিন্তু কোনো স্থায়ীত্ব নেই। যে কোনো সময় চাকরি হারানোর ভয় নিয়ে তাদের কাজ করতে হচ্ছে। “দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫” অবিলম্বে বাতিল করা দাবি জানান তারা। একই সঙ্গে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে কর্মচারীদের হস্তান্তর বন্ধ করে, বয়স শিথিল রেখে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী করার দাবি তোলেন।

দাবি আদায় না হলে আগামী ৯ আগস্ট ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দেন কর্মচারীরা।