মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন এইমাত্রঅন্যান্য বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন ম্যান অব দ্য টুর্নামেন্ট নাটোরের ফারিহা মনি, পুরষ্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নাটোরের ফারিহা মনি, পুরষ্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ এইমাত্রঅন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ এমপি নজরুলের ভিডিও ভাইরাল; ড্রাইভারের বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য এমপি নজরুলের ভিডিও ভাইরাল; ড্রাইভারের বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় জেলে বন্দি ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এইমাত্রঅন্যান্য ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় জেলে বন্দি ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি এইমাত্রঅন্যান্য ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পে-স্কেল বাস্তবায়ন নিয়ে ফের বড় দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য পে-স্কেল বাস্তবায়ন নিয়ে ফের বড় দুঃসংবাদ
অন্যান্য

‘ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে’

প্রতিবেদক:
‘ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও এ বিষয়ে আগের সরকারের পথেই হাঁটছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।

মোবারক হোসাইন বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের অবদানের ফলেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু তাদের যথাযথ মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করা হয়নি। তিনি দাবি করেন, সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সংবিধান সংশোধনের পরিবর্তে রাষ্ট্রীয় সংস্কার চায়। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দলটি এ দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে জানিয়ে তিনি বলেন, জনগণের বড় অংশ এ দাবির পক্ষে রয়েছে। তবে দেশে নতুন করে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক, সেটিও তারা চান না।

নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য দেন মোবারক হোসাইন। তিনি বলেন, বর্তমান সরকার কীভাবে ক্ষমতায় এসেছে, তা সবাই জানে। দেশের স্বার্থে অনেক কিছু মেনে নেওয়া হলেও ভবিষ্যতে সরকারের ‘অন্যায় আবদার’ মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির মো. আব্দুল জব্বার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধরে রাখতে এবং শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে দ্রুত ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির আলহাজ মুমিনুল হক সরকার।

এ ছাড়া সভায় নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।