মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৪:২১ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন এইমাত্রঅন্যান্য বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন ম্যান অব দ্য টুর্নামেন্ট নাটোরের ফারিহা মনি, পুরষ্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নাটোরের ফারিহা মনি, পুরষ্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ এইমাত্রঅন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ এমপি নজরুলের ভিডিও ভাইরাল; ড্রাইভারের বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য এমপি নজরুলের ভিডিও ভাইরাল; ড্রাইভারের বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় জেলে বন্দি ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এইমাত্রঅন্যান্য ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় জেলে বন্দি ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি এইমাত্রঅন্যান্য ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পে-স্কেল বাস্তবায়ন নিয়ে ফের বড় দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য পে-স্কেল বাস্তবায়ন নিয়ে ফের বড় দুঃসংবাদ
অন্যান্য

একটি দল এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে: হাসনাত

প্রতিবেদক:
একটি দল এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিশ্বের বড় রাজনৈতিক দল বলে পরিচিত একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির আয়োজিত পথযাত্রা ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিশ্বের বড় রাজনৈতিক দল বলে দাবি করা একটি দল এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে। ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি, টাকা-পয়সা—কোনো কিছুই তাদের পতন ঠেকাতে পারেনি।”

তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের বদলি করা হয়েছে। এ ধরনের ক্ষমতার অপব্যবহারের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের পাশে থেকে কাজ করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সরোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদ মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।