মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন এইমাত্রঅন্যান্য বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন ম্যান অব দ্য টুর্নামেন্ট নাটোরের ফারিহা মনি, পুরষ্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নাটোরের ফারিহা মনি, পুরষ্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ এইমাত্রঅন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ এমপি নজরুলের ভিডিও ভাইরাল; ড্রাইভারের বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য এমপি নজরুলের ভিডিও ভাইরাল; ড্রাইভারের বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় জেলে বন্দি ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এইমাত্রঅন্যান্য ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় জেলে বন্দি ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি এইমাত্রঅন্যান্য ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পে-স্কেল বাস্তবায়ন নিয়ে ফের বড় দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য পে-স্কেল বাস্তবায়ন নিয়ে ফের বড় দুঃসংবাদ
অন্যান্য

লামায় সিএনজি ছিনতাই ও চালক জখমের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ দস্যু

প্রতিবেদক:
লামায় সিএনজি ছিনতাই ও চালক জখমের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ দস্যু

বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালককে কুপিয়ে জখম করার মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত তিন জন আলোচিত দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বরগুনা জেলার বামনা উপজেলার ছোলার ভাঙা হুজুর বাড়ির মো. ফারুকের ছেলে আলাউদ্দিন (২৬), মামলার মূল হোতা কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিগর পানখালী এলাকার মৃত সিরাজ আলমের ছেলে মো. শওকত ওরফে শহীদ (৩৩) এবং কক্সবাজার সদরের চৌফলদণ্ডী এলাকার, বর্তমানে টেকনাফের হাজমপাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে রমজান আলী (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী নুরু আলমের সিএনজিটি ফাইতং বাজারে যাওয়ার জন্য চারজন অজ্ঞাতনামা ব্যক্তি ভাড়ায় নেন। সিএনজিটি লামা থানাধীন ৭নং ফাইতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লামা বাজার-ফাইতং সড়কের বদরটিলা নামক স্থানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে চালককে জোরপূর্বক গাড়ি থামাতে বাধ্য করা হয়। পরে অজ্ঞাতনামা আসামিরা চালক নুরু আলমকে গাড়ি থেকে নামিয়ে বেদম মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় তারা সিএনজি, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ভিকটিম নুরু আলম বাদী হয়ে লামা থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর লামা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সত্যজিৎ বড়ুয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করেন। এরপর, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই সত্যজিৎ বড়ুয়ার নেতৃত্বে এএসআই প্রকাশ ঘোষসহ একটি বিশেষ অভিযান টিম গঠন করা হয়।

গত ৬ জুলাই বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গত ৭ জুলাই সিএমপির পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকা থেকে মামলার মূল হোতা মো. শওকত ওরফে শহীদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গত ৮ জুলাই কক্সবাজারের টেকনাফ থানা এলাকায় অভিযান চালিয়ে রমজান আলীকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার একটি বাড়ির উঠান থেকে লুণ্ঠিত সিএনজিটি উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের গত ৯ জুলাই আদালতে সোপর্দ করা হয়। এ সময় আসামি আলাউদ্দিন ও রমজান আলী নিজেদের অপরাধ স্বীকার করে এবং ঘটনায় জড়িত অন্য সহযোগীদের নাম উল্লেখ করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।

উল্লেখ্য, গত ২০ মে রাতে বান্দরবান জেলার লামা উপজেলায় যাত্রীবেশে উঠে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একটি সিএনজি গাড়ি নিয়ে যায় ছিনতাইকারীরা। উপজেলার গজালিয়া-বানিয়ারছড়া সড়কের বদরটিলা এলাকায় এই ঘটনা ঘটে। সিএনজি চালক নুরু আলম (৩০) লামা পৌরসভা এলাকার টিটি অ্যান্ড ডিসি এলাকার ছোট মিয়ার ছেলে।