মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে রেখে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

প্রতিবেদক:
ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে রেখে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে ভারতের কর্ণাটকের বাগলকোট জেলায় সোমবার (২৭ জুলাই) রাতে ২৩ বছর বয়সী স্ত্রীকে ফাঁ*সিতে ঝু*লিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামী তার স্ত্রীর মৃত্যুর মুহূর্তের দৃশ্য ভিডিওতে ধারণ করে তা আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে পাঠান। শুধু তাই নয়, নিহতের বাবা-মাকে ভিডিও কল করে নিজের মেয়ের প্রাণ যাওয়ার দৃশ্য দেখতে বাধ্য করেন তিনি।

নিহত ওই নারীর নাম ভাগ্যশ্রী জিগালুরু। সকালে স্বামীর সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোড়া লাগানোর আশায় শ্বশুরবাড়িতে ফিরেছিলেন তিনি।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, অভিযুক্ত প্রবীণ জিগালুরু তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহ করছিলেন। ঘটনার রাতে তিনি প্রথমে কাঠের লাঠি দিয়ে ভাগ্যশ্রীকে মারধর করেন এবং পরে শয়নকক্ষে একটি সবুজ ওড়না দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন।

তদন্তকারীরা জানান, ফাঁসিতে ঝোলানোর পর ভাগ্যশ্রী যখন জীবনের শেষ লড়াই করছিলেন, তখন প্রবীণ তা ভিডিও করে আত্মীয় ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেন। এমনকি শ্বাসকষ্টে ছটফট করতে থাকা অবস্থায় তিনি ভাগ্যশ্রীর বাবা-মাকে সরাসরি ভিডিও কল করে ওই দৃশ্য দেখতে বাধ্য করেন।

স্বামীর সঙ্গে ক্রমাগত পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ভাগ্যশ্রী। তদন্তকারীরা জানান, প্রবীণ তাকে আর কোনও ঝামেলা হবে না এবং শান্তিতে একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু শ্বশুরবাড়িতে ফেরার ওই একই সন্ধ্যায় তাকে হত্যা করা হয়।

ইন্টারনেটে প্রকাশ পাওয়া এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, সবুজ ওড়নায় ঝুলে থাকা ভাগ্যশ্রীকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ভিডিওর পেছনে দম্পতির বিয়ের সময় শোবার ঘরের দেয়ালে লেখা তাদের নামও দেখা যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত স্বামীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনের পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্র: ইন্ডিয়া টুডে।