মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা নতুন করে বৃদ্ধি এইমাত্রঅন্যান্য আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা নতুন করে বৃদ্ধি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, চলছে উদ্ধার অভিযান এইমাত্রঅন্যান্য জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, চলছে উদ্ধার অভিযান আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’ এইমাত্রঅন্যান্য আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’ কওমি মাদরাসার মর্যাদা ও ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ৬ প্রস্তাব এইমাত্রঅন্যান্য কওমি মাদরাসার মর্যাদা ও ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ৬ প্রস্তাব পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন সারজিস এইমাত্রঅন্যান্য এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন সারজিস দেশের রিজার্ভ কমে ৩৬.৪৫ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের রিজার্ভ কমে ৩৬.৪৫ বিলিয়ন ডলার টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলল বিএসটিআই এইমাত্রঅন্যান্য টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলল বিএসটিআই
অন্যান্য

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন নুরুল ইসলাম

প্রতিবেদক:
দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন নুরুল ইসলাম

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে দ্বিতীয় মেয়াদে সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক যুগান্তরের ডিজিটাল বিজনেসের মো. নুরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. জাফরুল ইসলাম (শিক্ষক সদস্য), মো. মোখলেছুর রহমান (অভিভাবক সদস্য) ও সদস্য সচিব মোছা. শাহীনুর বেগম (প্রধান শিক্ষক বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়)।

নবগঠিত এডহক কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়টির পরীক্ষার ফলাফল এবং শিক্ষার মানে জেলার বেশ সন্তোষজনক অবস্থানে আছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রেখে মান আরও উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি অত্র স্কুলের প্রাক্তন ছাত্র। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এই প্রাঙ্গণে কাটিয়েছি। দ্বিতীয় মেয়াদেও স্কুলের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি।

নবগঠিত সভাপতি বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে নতুন কমিটির পাশাপাশি স্কুলের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা প্রত্যাশা করছি।