মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্ছাসেবী সংগঠন

প্রতিবেদক:
ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্ছাসেবী সংগঠন

গ্রামীণ শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘আশালতা’। প্রতিষ্ঠানটির সোনামুই শাখার ব্যবস্থাপনায় এবং মহাপরিচালক মো. শিমুল পারভেজের ব্যক্তিগত উদ্যোগে সম্প্রতি এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মো. শিমুল পারভেজ বলেন, শিশুদের হাতে অপ্রয়োজনে স্মার্টফোন তুলে না দিয়ে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া প্রয়োজন। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদকসহ বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে সহায়তা করে।

স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল এ উদ্যোগের প্রশংসা করে জানান, ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।