মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
আয়ের চেয়ে ব্যয় বেশি, ১১ লাখ টাকার ঘাটতিতে এবি পার্টি এইমাত্রঅন্যান্য আয়ের চেয়ে ব্যয় বেশি, ১১ লাখ টাকার ঘাটতিতে এবি পার্টি ২টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও এইমাত্রঅন্যান্য ২টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও আশুলিয়ায় বিকাশের ২৩৫ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় বিকাশের ২৩৫ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ ৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এইমাত্রঅন্যান্য ৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর শেরপুরে দুই নদীর ভাঙনে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি এইমাত্রঅন্যান্য শেরপুরে দুই নদীর ভাঙনে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বরখাস্ত এইমাত্রঅন্যান্য পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বরখাস্ত সারজিস আলমের গাড়ী বহরে আবারও হামলা এইমাত্রঅন্যান্য সারজিস আলমের গাড়ী বহরে আবারও হামলা বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ওসির এইমাত্রঅন্যান্য বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ওসির
অন্যান্য

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা হেডকোয়ার্টার্সের

প্রতিবেদক:
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা হেডকোয়ার্টার্সের

প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বুধবার (২৯ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক (জুন, ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মেট্রোপলিটন পুলিশ, এসবি, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, রেঞ্জ ও জেলার কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল বলেন, অপরাধ যেন না বাড়তে পারে সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণ ইত্যাদি মামলা নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন।

সভায় জুন-২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।