মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের বিনিময়ে মধ্যরাতে নারীকে পুকুরপাড়ে ডাকার অভিযোগ এইমাত্রঅন্যান্য ফ্যামিলি কার্ডের বিনিময়ে মধ্যরাতে নারীকে পুকুরপাড়ে ডাকার অভিযোগ লিবিয়ার বাজারে পাওয়া যাবে ওয়ালটন পণ্য এইমাত্রঅন্যান্য লিবিয়ার বাজারে পাওয়া যাবে ওয়ালটন পণ্য পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে আন্দোলন, জরুরি উদ্যোগের আহ্বান এইমাত্রঅন্যান্য পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে আন্দোলন, জরুরি উদ্যোগের আহ্বান ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্ছাসেবী সংগঠন এইমাত্রঅন্যান্য ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রামের বোয়ালখালীতে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত এইমাত্রঅন্যান্য চট্টগ্রামের বোয়ালখালীতে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত এনসিপির পদযাত্রায় ভয়াবহ হামলা, সারজিস-পাটওয়ারী আহত! এইমাত্রঅন্যান্য এনসিপির পদযাত্রায় ভয়াবহ হামলা, সারজিস-পাটওয়ারী আহত! নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা এবার জ্বালানি তেলের দামে বড় পতন  এইমাত্রঅন্যান্য এবার জ্বালানি তেলের দামে বড় পতন 
অন্যান্য

আশুলিয়ায় ব্রাজিল সমর্থকের হাতে আর্জেন্টিনা সমর্থক খুন, বালুচাপা দিয়ে লাশ গায়েব

প্রতিবেদক:
আশুলিয়ায় ব্রাজিল সমর্থকের হাতে আর্জেন্টিনা সমর্থক খুন, বালুচাপা দিয়ে লাশ গায়েব

ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যার পর বালুচাপা দিয়ে লাশ গোপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার।

বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানায় অভিযুক্ত হামজাকে হাজির করেন নিহতের স্বজনরা। এর আগে গত ২৯ জুন রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটের বালুচরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রামের মোস্তাকের ছেলে। তিনি বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে এ ঘটনার শিকার হন। নিহতের বাবা মোস্তাক পেশায় একজন কসাই।

পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তারা নাহিদকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং মরদেহ আশুলিয়ার বালুচর নিয়ে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতের বাবা মোস্তাক বলেন, “আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”