মূল লেখায় যান
রবিবার, ৫ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি এইমাত্রঅন্যান্য প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি ফ্রিজ-এসিতে ভ্যাট ৭.৫ শতাংশ পুনঃনির্ধারণে দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে স্বস্তির সুবাতাস এইমাত্রঅন্যান্য ফ্রিজ-এসিতে ভ্যাট ৭.৫ শতাংশ পুনঃনির্ধারণে দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে স্বস্তির সুবাতাস জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার এইমাত্রঅন্যান্য জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার লালমনিরহাটে নতুন যাত্রায় ‘আলোকিত লালমনিরহাট’ যৌতুক, জুয়া ও মাদক, অপরাধমুক্ত সমাজ গড়ার ডাক এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে নতুন যাত্রায় ‘আলোকিত লালমনিরহাট’ যৌতুক, জুয়া ও মাদক, অপরাধমুক্ত সমাজ গড়ার ডাক অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জুড়ীতে পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য জুড়ীতে পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় ১১ দলীয় জোটের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় ১১ দলীয় জোটের বিক্ষোভ ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন
অন্যান্য

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

প্রতিবেদক:
ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

শক্তিশালী টাইফুন ‘বাভি’ দ্রুত শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে। সম্ভাব্য আঘাতের আশঙ্কায় বাসিন্দারা ঘরবাড়ির সুরক্ষাব্যবস্থা জোরদারসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন।

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বর্তমান পূর্বাভাস অনুযায়ী মারিয়ানা দ্বীপপুঞ্জের পরিস্থিতি উদ্বেগজনক। গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সব বাসিন্দাকে অন্তত একটি শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, টাইফুন ‘বাভি’ মার্শাল দ্বীপপুঞ্জ ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিল। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) জানায়, সে সময় ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬৭ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি পৌঁছায় ঘণ্টায় ২০৩ কিলোমিটারে।

জেটিডব্লিউসির পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমমুখী অগ্রসর হওয়া বাভি দ্রুত আরও শক্তিশালী হয়ে সুপার টাইফুনে পরিণত হতে পারে। সে ক্ষেত্রে এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারে পৌঁছাবে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় তা বেড়ে ঘণ্টায় ২৭৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ ধরনের ঝড়কে শক্তির দিক থেকে ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়।

তবে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, সোমবার (৬ জুলাই) সকালে বাভি গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি গতির স্থায়ী বাতাসবিশিষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে ‘সুপার টাইফুন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।