মূল লেখায় যান
রবিবার, ৫ জুলাই ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি এইমাত্রঅন্যান্য প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি ফ্রিজ-এসিতে ভ্যাট ৭.৫ শতাংশ পুনঃনির্ধারণে দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে স্বস্তির সুবাতাস এইমাত্রঅন্যান্য ফ্রিজ-এসিতে ভ্যাট ৭.৫ শতাংশ পুনঃনির্ধারণে দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে স্বস্তির সুবাতাস জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার এইমাত্রঅন্যান্য জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার লালমনিরহাটে নতুন যাত্রায় ‘আলোকিত লালমনিরহাট’ যৌতুক, জুয়া ও মাদক, অপরাধমুক্ত সমাজ গড়ার ডাক এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে নতুন যাত্রায় ‘আলোকিত লালমনিরহাট’ যৌতুক, জুয়া ও মাদক, অপরাধমুক্ত সমাজ গড়ার ডাক অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জুড়ীতে পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য জুড়ীতে পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় ১১ দলীয় জোটের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় ১১ দলীয় জোটের বিক্ষোভ ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন
অন্যান্য

বন্যহাতি ও মানুষ সুরক্ষায় এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা

প্রতিবেদক:
বন্যহাতি ও মানুষ সুরক্ষায় এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা

ভারত সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি উপদ্রুত এলাকায় বন্যহাতি ও মানুষসহ জানমাল সুরক্ষায় উচ্চ পর্যায়ের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য প্রকৌশলী মো. ফাহিম চৌধুরীর উদ্যোগে সেমিনারে বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণ ও স্থানীয় বাসিন্দাদের কাছে আগাম সতর্ক বার্তা পৌছে দিতে গহীন বনে আর্লি ডিটেক্টিভ ডিভাইস বা এআই নিয়ন্ত্রিত ক্যামেরা স্থাপনসহ নানা পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ এবং বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী। মূল আলোচনা তুলে ধরেন ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স এর কমিউনিটি গভরনেন্স স্পেশালিস্ট আবরার আহমাদ।

অন্যান্যের মধ্যে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম, বন্যহাতি সংরক্ষণ কমিটির সদস্য সাংবাদিক মনিরুল ইসলাম মনির, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বক্তব্য রাখেন। এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, শেরপুরের সহকারী বন সংরক্ষক মো. সাদেক আলী খান ও মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।