মূল লেখায় যান
রবিবার, ৫ জুলাই ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে গরুবাহী ভটভটি-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এইমাত্রঅন্যান্য নন্দীগ্রামে গরুবাহী ভটভটি-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো সূর্যবংশীর এইমাত্রঅন্যান্য ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো সূর্যবংশীর শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল এইমাত্রঅন্যান্য শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল আগাম ভিসা ছাড়া যাওয়া যাবে না কেপ ভার্দে এইমাত্রঅন্যান্য আগাম ভিসা ছাড়া যাওয়া যাবে না কেপ ভার্দে আকাশপ্রেমীদের জন্য সুখবর: জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে এইমাত্রঅন্যান্য আকাশপ্রেমীদের জন্য সুখবর: জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি এইমাত্রঅন্যান্য প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি ফ্রিজ-এসিতে ভ্যাট ৭.৫ শতাংশ পুনঃনির্ধারণে দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে স্বস্তির সুবাতাস এইমাত্রঅন্যান্য ফ্রিজ-এসিতে ভ্যাট ৭.৫ শতাংশ পুনঃনির্ধারণে দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে স্বস্তির সুবাতাস জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার এইমাত্রঅন্যান্য জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার
অন্যান্য

ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো সূর্যবংশীর

প্রতিবেদক:
ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো সূর্যবংশীর

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে অভিষেক করেছেন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের ১২২তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মাঠে নামেন তিনি।

অভিষেকের ডেবিউ ক্যাপ বৈভবের হাতে তুলে দেন তিলক বর্মা।

মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে বৈভব ভেঙে দিয়েছেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড। এর মধ্য দিয়ে তিনি ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

একই সঙ্গে ১৫ বছর ৯৯ দিন বয়সে অভিষেকের সুবাদে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিষিক্ত ক্রিকেটারও। এই তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের হাসান রাজা, যিনি ১৪ বছর ২২৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।

এই অভিষেকের মাধ্যমে অল্প বয়সে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা প্রতিভাবান ক্রিকেটারদের তালিকায় নাম লেখালেন বৈভব সূর্যবংশী। ইতিহাস বলছে, এমন অনেক প্রতিভা কৈশোরেই বিশ্বমঞ্চে আলো ছড়িয়েছেন, আবার অনেকে সময়ের সঙ্গে হারিয়েও গেছেন।