মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগ, অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগ, অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্যমন্ত্রীর তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা এইমাত্রঅন্যান্য স্বাস্থ্যমন্ত্রীর তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে আবারো শিউলি ট্র্যাজেডির শঙ্কা: তুমুলিয়া মোড়ে বিদ্যুতের নড়বড়ে খুঁটিতে ‘মরণফাঁদ’ এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে আবারো শিউলি ট্র্যাজেডির শঙ্কা: তুমুলিয়া মোড়ে বিদ্যুতের নড়বড়ে খুঁটিতে ‘মরণফাঁদ’ নাটোরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য নাটোরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি ময়মনসিংহে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা
অন্যান্য

নাটোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রতিবেদক:
নাটোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, বিআরডিবির উপ পরিচালক জাহাঙ্গীর আলম উপজেলা শিক্ষা অফিসার এম এ হান্নান’সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন বাংলাদেশের প্রাণ হচ্ছে গ্রাম। দেশের অর্থনীতি, কৃষি, খাদ্য নিরাপত্তা ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি আমাদের পল্লী অঞ্চল। তাই পল্লীর উন্নয়ন ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, নিরাপদ পানি, স্যানিটেশন এবং তথ্যপ্রযুক্তির সুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রামকে আধুনিক ও স্বনির্ভর করে তুলতে হবে। পল্লী উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বোপরি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুবসমাজ ও নারীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

আলোচনা সভা শেষে উপকার ভোগীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।