মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগ, অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগ, অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্যমন্ত্রীর তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা এইমাত্রঅন্যান্য স্বাস্থ্যমন্ত্রীর তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে আবারো শিউলি ট্র্যাজেডির শঙ্কা: তুমুলিয়া মোড়ে বিদ্যুতের নড়বড়ে খুঁটিতে ‘মরণফাঁদ’ এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে আবারো শিউলি ট্র্যাজেডির শঙ্কা: তুমুলিয়া মোড়ে বিদ্যুতের নড়বড়ে খুঁটিতে ‘মরণফাঁদ’ নাটোরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য নাটোরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি ময়মনসিংহে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা
অন্যান্য

সিলেটে উবারের যাত্রা শুরু

প্রতিবেদক:
সিলেটে উবারের যাত্রা শুরু

রাইড শেয়ারিং অ্যাপ উবার সিলেটে তাদের সেবা চালুর ঘোষণা দিয়েছে। এর ফলে শহরের বাসিন্দা ও দর্শনার্থীরা এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই রাইড বুক করতে পারবেন, পাশাপাশি চালকেরাও পাচ্ছেন ফ্লেক্সিবল আয়ের এক চমৎকার সুযোগ।

বুধবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সিলেটের যাত্রীরা প্রতিদিনের ভ্রমণকে আরও নির্ভরযোগ্য, নিরাপদ এবং গতিশীল করতে উবারের বিভিন্ন সেবা উপভোগ করতে পারবে। বাংলাদেশের নগর যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং অর্থনৈতিক সুযোগ তৈরিতে উবারের যে ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছে, এই সম্প্রসারণ তারই একটি অংশ।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করার পর থেকে উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করে চলেছে। সিলেটে এর আগে শুধু উবার মোটো ও উবার রেন্টালস চালু ছিল। বিভাগীয় শহরটিতে নতুন পথচলা দেশের প্রতিটি প্রান্তে নিরাপদ ও সহজ যাতায়াত ব্যবস্থা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উবারের আরেকটি বড় মাইলফলক।