মূল লেখায় যান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা এইমাত্রঅন্যান্য চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা এইমাত্রঅন্যান্য মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ এইমাত্রঅন্যান্য আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি এইমাত্রঅন্যান্য মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন এইমাত্রঅন্যান্য প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত এইমাত্রঅন্যান্য বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড এইমাত্রঅন্যান্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড
অন্যান্য

গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক চরম দুর্ভোগে পথচারীরা

প্রতিবেদক:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক চরম দুর্ভোগে পথচারীরা

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের প্রাণকেন্দ্র পুরাতন পৌর চত্বর এলাকার প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। স্থানীয়দের অভিযোগ, পুরাতন পৌর চত্বরটি গোপালপুর বাজারে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে যাওয়ায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা যায় না। ফলে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে। মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশা চালকদেরও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গোপালপুর বাজারের ব্যবসায়ী মো. মীর আলী বলেন, “পুরাতন পৌর চত্বরের রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। এতে পথচারীদের পাশাপাশি যানবাহন চলাচলেও ব্যাপক সমস্যা হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয় পৌরবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে পুরাতন পৌর চত্বর এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হোক।