মূল লেখায় যান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা এইমাত্রঅন্যান্য চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা এইমাত্রঅন্যান্য মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ এইমাত্রঅন্যান্য আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি এইমাত্রঅন্যান্য মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন এইমাত্রঅন্যান্য প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত এইমাত্রঅন্যান্য বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড এইমাত্রঅন্যান্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড
অন্যান্য

ফুটবল বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ রোধে রিট

প্রতিবেদক:
ফুটবল বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ রোধে রিট

২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে প্রাণঘাতী সহিংসতা, জনদুর্ভোগ এবং অতিরিক্ত শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারির আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

রিটে জনসমক্ষে খেলা প্রদর্শন ও উদযাপনের সময় আতশবাজি এবং লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি রাত ১১টার পর উচ্চ শব্দে আতশবাজি ফোটানো ও লাউডস্পিকার ব্যবহারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও প্রার্থনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন।

রিটের বিষয়ে তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া গভীর রাতে উচ্চ শব্দে আতশবাজি ফোটানো ও উদযাপনের কারণে শিশু, বয়স্ক এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও ঘুম ব্যাহত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় এনে জনস্বার্থে রিটটি করা হয়েছে।

রিটের সঙ্গে সংযুক্ত একটি সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও বিরোধের জেরে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ছুরিকাঘাতে প্রাণ হারান। এছাড়া বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন।

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে যেখানে বড় পর্দায় বিশ্বকাপের খেলা প্রদর্শন করা হবে, সেসব স্থানে ডিবির বিশেষ নজরদারি থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, খেলাধুলা মূলত বিনোদনের অংশ, যেখানে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের সমাজে পরাজয় মেনে নেওয়ার মানসিকতার ঘাটতি রয়েছে। তার মতে, এই প্রবণতা শুধু খেলাধুলায় নয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দেখা যায়।

এদিকে, প্রতিবেদনে উল্লেখিত ১০ জনের বাইরে কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফলে বিশ্বকাপ-সংশ্লিষ্ট সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জন।