মূল লেখায় যান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা এইমাত্রঅন্যান্য চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা এইমাত্রঅন্যান্য মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ এইমাত্রঅন্যান্য আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি এইমাত্রঅন্যান্য মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন এইমাত্রঅন্যান্য প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত এইমাত্রঅন্যান্য বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড এইমাত্রঅন্যান্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড
অন্যান্য

নালিতাবাড়ীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক:
নালিতাবাড়ীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে ইউনিয়ন ভিত্তিক মাদক বিরোধী সচেতনতামূলক এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে স্থানীয় ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. দরবেশ আলী মন্ডল, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ফিরোজ আলম, উর্ধ্বসিড়ি ক্রীড়া চক্রের সভাপতি আহাম্মদ আলী মাস্টার, স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রবিউল আলম ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক মো. ওবায়দুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য মো. আব্দুর রশিদ, মো. শামসুদ্দিন ও সাবেক ইউপি সদস্য নুরুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্র্গ। এতে অতিথিরা মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। পরে স্পোর্টস ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রীড়ামোদী দর্শকদের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সম্প্রতি এলাকার চারদিকে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে। মাদকের এই ভয়াবহতা থেকে তরুণ ও যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণ ও যুব সমাজকে মাদক নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট করতেই প্রতি বছরে মতো এ বছরও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হলো। তারা আরও জানান, উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তরুণ খেলোয়াররা এই খেলায় অংশগ্রহন করতে পারবেন। উদ্বোধনী খেলায় ৪নং ওর্য়াড বুরুঙ্গা ও ৬নং ওয়ার্ড পোড়াগাঁও অংশগ্রহন করে দুই দুই গোলে ড্র করে এবং এক এক করে পয়েন্ট সংগ্রহ করেন।