মূল লেখায় যান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা এইমাত্রঅন্যান্য চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা এইমাত্রঅন্যান্য মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ এইমাত্রঅন্যান্য আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি এইমাত্রঅন্যান্য মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন এইমাত্রঅন্যান্য প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত এইমাত্রঅন্যান্য বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড এইমাত্রঅন্যান্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড
অন্যান্য

বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

প্রতিবেদক:
বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা এই মহাতারকা বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছেন।

বোলাভিপের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়, তাহলে ১৯ জুলাই পর্যন্ত খেলতে হবে মেসিদের। এরপর মাত্র ১০ দিন পর, ২৯ জুলাই অনুষ্ঠিত হবে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচ। ফলে বিশ্রাম বা ক্লান্তির কারণে ওই ম্যাচে অংশ নিতে না পারলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ইন্টার মায়ামির এই তারকা।

এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী লিগ ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর আগেও একই কারণে শাস্তি পেয়েছিলেন মেসি। গত বছর অতিরিক্ত ক্লান্তির কারণে এমএলএস অল-স্টার ম্যাচে না খেলায় তাকে এবং ইন্টার মায়ামির সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এদিকে চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৮ গোল করেছেন তিনি। তার নেতৃত্বে আর্জেন্টিনা ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

বিশ্বকাপে আর্জেন্টিনার পথ যত দীর্ঘ হবে, এমএলএস অল-স্টার ম্যাচে মেসির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তাও তত বাড়বে। আর সে কারণেই আবারও এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছে এই আর্জেন্টাইন অধিনায়কের সামনে।

সূত্র: বোলাভিপ