মূল লেখায় যান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা এইমাত্রঅন্যান্য চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা এইমাত্রঅন্যান্য মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ এইমাত্রঅন্যান্য আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি এইমাত্রঅন্যান্য মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন এইমাত্রঅন্যান্য প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত এইমাত্রঅন্যান্য বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড এইমাত্রঅন্যান্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড
অন্যান্য

মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা

প্রতিবেদক:
মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। মিডফিল্ডার মাইকেল ওলিসকে দেখানো হলুদ কার্ড বাতিলের আবেদন প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের মিডফিল্ডার মাতিয়াস গ্যালারজার সঙ্গে সংঘর্ষের জেরে হলুদ কার্ড দেখেন বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং মিডফিল্ডার। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, গ্যালারজার জার্সি টেনে ধরেন ওলিস। যদিও প্রতিপক্ষ খেলোয়াড় মুখে আঘাত পাওয়ার ভঙ্গিতে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর উজবেকিস্তানের রেফারি ইলগিজ তানতাশেভ ওলিসকে সতর্ক করেন।

ফরাসি ক্রীড়া দৈনিক *লেকিপ*-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই হলুদ কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন করেছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সকালে ফিফার সিদ্ধান্ত হাতে পেয়েছেন তারা এবং ওলিসের হলুদ কার্ড বহাল রাখা হয়েছে।

ফিফার এই সিদ্ধান্তের ফলে কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে বাড়তি সতর্ক থাকতে হবে ওলিসকে। কারণ, এই ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। সেক্ষেত্রে ফ্রান্স সেমিফাইনালে উঠলেও সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন বা বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে না।

তাই মরক্কোর বিপক্ষে জয় নিশ্চিত করার পাশাপাশি ওলিসকে অপ্রয়োজনীয় কার্ড এড়িয়ে খেলানোও এখন দেশম ও তার কোচিং স্টাফের অন্যতম বড় কৌশলগত চ্যালেঞ্জ।