মূল লেখায় যান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা এইমাত্রঅন্যান্য চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা এইমাত্রঅন্যান্য মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ এইমাত্রঅন্যান্য আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি এইমাত্রঅন্যান্য মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন এইমাত্রঅন্যান্য প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত এইমাত্রঅন্যান্য বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড এইমাত্রঅন্যান্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড
অন্যান্য

মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি

প্রতিবেদক:
মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মভূমি ও শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুপুরের পর থেকেই মাশহাদের প্রধান সড়ক ও আশপাশের এলাকা লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। একটি সুসজ্জিত ট্রাকে করে খামেনির কফিন ধীরগতিতে ইমাম রেজা (আ.) মাজারের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় শোকাহত জনতা ইরানের পতাকা, খামেনির ছবি এবং বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার বহন করেন।

গত ৩ জুলাই থেকে খামেনির স্মরণে সাতদিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু করে ইরান। তেহরান, কোম এবং পরে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। সবশেষে দাফনের জন্য তার মরদেহ মাশহাদে নেওয়া হয়।

শোকানুষ্ঠানের মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে চার ঘণ্টার অভিযানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে কোমে শোকযাত্রা শেষে মঙ্গলবার রাতে খামেনির মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হয়। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, খামেনির বড় ছেলে মোস্তাফা হোসেইনি খামেনিসহ ইরাকের জ্যেষ্ঠ রাজনৈতিক ও ধর্মীয় নেতারা মরদেহ গ্রহণ করেন। বুধবার নাজাফে শোকযাত্রা শেষে মরদেহ কারবালায় নেওয়া হয়, যেখানে ইমাম হোসেন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর মাজারে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

কারবালার কর্মসূচি শেষে বৃহস্পতিবার মরদেহ ইরানে ফিরিয়ে এনে মাশহাদের ইমাম রেজা (আ.) মাজারে দাফন করা হয়।

সূত্র: রয়টার্স