মূল লেখায় যান
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইমাত্রঅন্যান্য বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা এইমাত্রঅন্যান্য এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কি সত্যিই বলেছিলেন, "তুরস্কের মুসলমানদের সহনশীলতায় মুগ্ধ হয়েছি"? এইমাত্রঅন্যান্য আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কি সত্যিই বলেছিলেন, "তুরস্কের মুসলমানদের সহনশীলতায় মুগ্ধ হয়েছি"? শেরপুরে সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২ এইমাত্রঅন্যান্য শেরপুরে সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২
অন্যান্য

সীতাকুণ্ডে মহাসড়কে দুর্ঘটনা: নিহত ১

প্রতিবেদক:
সীতাকুণ্ডে মহাসড়কে দুর্ঘটনা: নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজারের দক্ষিনে ভূঁইয়ার বটতল, (বিকেওয়াই) জুট মিলের সামনে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি প্রাইভেটকারটির চালক বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাহবুবুল করিম আবরার (২৮) চট্টগ্রামের জেলা লোহাগড়া, দক্ষিন হরিনা থানার মৃত আবদুল জলিলের ছেলে বলে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার অতিক্রম করে বিপরীতমুখী লেনে চলে যায়। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক গুরতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত চালককে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফছার জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও কাভার্ড ভ্যান সরিয়ে নেওয়া হয়। নিহতের পরিবারকে খবর জানানো হয়েছে। তার মরদেহ উদ্ধার করে মর্গ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে, পৃথক দুর্ঘটনায় সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাতিলোটা অংশে সড়কের পাশে ৮ নম্বর একটি অনিয়ন্ত্রিত মিনিবাস উল্টে যায়। এমনকি বাসটি মহাসড়কের বাইরে ছিটকে গিয়ে পড়ে। এ ঘটনায় চালক মহীউদ্দীন ওই বাসের চালক গুরুতর আহত হন। বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছে। গাড়িতে কোন যাত্রী ছিলেন না। বাসটি উদ্ধার ও হতাহতের খবর জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আদিল মাহমুদ মুঠোফোনে জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না।