মূল লেখায় যান
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইমাত্রঅন্যান্য বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা এইমাত্রঅন্যান্য এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কি সত্যিই বলেছিলেন, "তুরস্কের মুসলমানদের সহনশীলতায় মুগ্ধ হয়েছি"? এইমাত্রঅন্যান্য আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কি সত্যিই বলেছিলেন, "তুরস্কের মুসলমানদের সহনশীলতায় মুগ্ধ হয়েছি"? শেরপুরে সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২ এইমাত্রঅন্যান্য শেরপুরে সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২
অন্যান্য

বন্যাদুর্গতদের জন্য দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক:
বন্যাদুর্গতদের জন্য দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

সারা দেশে টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলের নেতাকর্মীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশনার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানান।

তিনি বলেন, টানা বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু সরকারপ্রধান হিসেবেই নয়, বিএনপির চেয়ারম্যান হিসেবেও দলের মাঠপর্যায়ের নেতাকর্মীদের দ্রুত দুর্গত এলাকায় গিয়ে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় আটকে পড়া মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদী আমিন জানান, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ১০ দফা নির্দেশনা দিয়েছেন এবং তার সরাসরি তত্ত্বাবধানে দুর্যোগকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সরকার জানিয়েছে, বন্যাদুর্গত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।