মূল লেখায় যান
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইমাত্রঅন্যান্য বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা এইমাত্রঅন্যান্য এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কি সত্যিই বলেছিলেন, "তুরস্কের মুসলমানদের সহনশীলতায় মুগ্ধ হয়েছি"? এইমাত্রঅন্যান্য আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কি সত্যিই বলেছিলেন, "তুরস্কের মুসলমানদের সহনশীলতায় মুগ্ধ হয়েছি"? শেরপুরে সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২ এইমাত্রঅন্যান্য শেরপুরে সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২
অন্যান্য

চট্টগ্রামে বন্যার পানির স্রোতে ভেসে উঠেছে কবরের তিনটি মরদেহ

প্রতিবেদক:
চট্টগ্রামে বন্যার পানির স্রোতে ভেসে উঠেছে কবরের তিনটি মরদেহ

চট্টগ্রামের ভারী বর্ষনে দেখা দিয়েছে বন্যা ৷ আর এই বন্যার পানির তীব্র স্রোতে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের একটি কবরস্থান থেকে অন্তত তিনটি লাশ ভেসে উঠেছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা লাশগুলো উদ্ধার করে অন্য কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলতাব আলী চৌধুরী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এ বন্যার পানি স্রোতে কবর ভেঙ্গে লাশ ভেসে উঠার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার পানির তীব্র স্রোতে কবরস্থান থেকে মরদেহ তিনটি ভেসে গিয়ে পাশের ঝোপ ঝাড়ে আটকে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে মরদেহ গুলো উদ্ধার করে মসজিদের খাটিয়াতে তুলে রাখেন। পরে সকলের সম্মতিতে মরদেহ গুলো অন্য আরেকটি কবরস্থানে পুনরায় দাফনের ব্যবস্থা করে।

স্থানীয় বাসিন্দা জানান, প্রায় প্রতিবছর বন্যার সময় সাঙ্গু নদীর পানির স্রোতে এ মসজিদের কবরস্থান থেকে অনেক মরদেহ ভেসে যাওয়ার ঘটনা ঘটে থাকে। কিন্তু এ সমস্যা সমাধানের জন্য এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজিজ কেরানির বাড়ি থেকে মো. ইলিয়াছের বাড়ি পর্যন্ত নদীর পাড়ের অংশে টেকসই বাঁধ নির্মাণ করা হলে এ সমস্যার সমাধান হবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। লাশগুলো অন্য কবরস্থানে দাফনও করা হয়েছে বলেও তিনি জেনেছেন৷