মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস এইমাত্রঅন্যান্য আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন এইমাত্রঅন্যান্য বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন ‘রুদ্রাংশ’ নিয়ে বড় পরিকল্পনায় নির্মাতা মান্দার কাদাম এইমাত্রঅন্যান্য ‘রুদ্রাংশ’ নিয়ে বড় পরিকল্পনায় নির্মাতা মান্দার কাদাম
অন্যান্য

পাংশায় চা দোকানিকে মারপিট; অবস্থা আশঙ্কাজনক, গ্রেপ্তার ২

প্রতিবেদক:
পাংশায় চা দোকানিকে মারপিট; অবস্থা আশঙ্কাজনক, গ্রেপ্তার ২

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের আনন্দ বাজারে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতেন সুজন আলী। জমি ও পূর্ববিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে মারধর ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে কাইয়ুম মেম্বারের নির্দেশনায় হাসান শেখ, ওহাব শেখ, শাকিল শেখ, মুকুল জোয়ার্দার, রাসেল শেখসহ ১০-১২ জন মিলে কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন আলীকে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করে।

আহত সুজন আলীকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এখন পর্যন্ত সুজন আলী আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তাঁর বাবা বাবুল শেখ। তিনি বলেন, “আমার ছেলের অবস্থা এখনো ভালো নয়। আমি গরিব মানুষ, ছেলেটাকে উন্নত চিকিৎসা নিতে হবে।”

এ ঘটনায় আহত সুজন আলীর বাবা বাবুল শেখ বাদী হয়ে পাংশা মডেল থানায় আটজনের নাম উল্লেখসহ আরও তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার পরিপ্রেক্ষিতে পাংশা থানা পুলিশ এখন পর্যন্ত হাসান ও শাকিল নামের দুজনকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, “মামলার পরিপ্রেক্ষিতে এ মামলার ১ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”