মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস এইমাত্রঅন্যান্য আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন এইমাত্রঅন্যান্য বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন ‘রুদ্রাংশ’ নিয়ে বড় পরিকল্পনায় নির্মাতা মান্দার কাদাম এইমাত্রঅন্যান্য ‘রুদ্রাংশ’ নিয়ে বড় পরিকল্পনায় নির্মাতা মান্দার কাদাম
অন্যান্য

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৬ হলেন সামানজার সাঈদ

প্রতিবেদক:
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৬ হলেন সামানজার সাঈদ

রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে সব প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। এর মাধ্যমে তিনি আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠেয় ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

শনিবার (১১ জুলাই) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত গ্র্যান্ড ক্রাউনিং অনুষ্ঠানে তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌন্দর্য প্রতিযোগিতা, ফ্যাশন ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘বিউটি উইথ আ পারপাস’। এই দর্শনকে সামনে রেখে শুধু সৌন্দর্য নয়, বরং ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সক্ষমতার ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। 

এবারের আসরের বিচারক ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং তাবাসসুম।

চূড়ান্ত পর্বে বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা ঐশী। এরপর প্রশ্নোত্তর পর্বে বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের মেধা, ব্যক্তিত্ব ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন তারা। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় সামানজার সাঈদের নাম।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর।

মুকুট জয়ের পর সামানজার সাঈদ এখন আন্তর্জাতিক আসরের প্রস্তুতি শুরু করবেন। আগামী ৯ আগস্ট ভিয়েতনামে শুরু হবে ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল, যা চলবে প্রায় এক মাস।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ।