মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
অধিক দামে সার বিক্রি, কুমিল্লায় ডিলারকে জরিমানা এইমাত্রঅন্যান্য অধিক দামে সার বিক্রি, কুমিল্লায় ডিলারকে জরিমানা কালুখালীতে মারামারি: পাংশা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ এইমাত্রঅন্যান্য কালুখালীতে মারামারি: পাংশা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের বিপক্ষে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা নালিতাবাড়ী উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ী উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম এইমাত্রঅন্যান্য জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম দীঘিনালায় প্রজেক্টরে প্রধানমন্ত্রীর সাথে ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠান দেখল খুদে শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য দীঘিনালায় প্রজেক্টরে প্রধানমন্ত্রীর সাথে ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠান দেখল খুদে শিক্ষার্থীরা বুড়িচংয়ে ৯ বছরের শিশুকে বলাৎকার করে হত্যা; মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত  এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে ৯ বছরের শিশুকে বলাৎকার করে হত্যা; মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত 
অন্যান্য

কাল সকাল-সন্ধ্যা হরতাল: ফটিকছড়ি উত্তর উপজেলায় সদর দপ্তরের দাবি

প্রতিবেদক:
কাল সকাল-সন্ধ্যা হরতাল: ফটিকছড়ি উত্তর উপজেলায় সদর দপ্তরের দাবি

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ। উপজেলার দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে হেয়াকো বাজারে সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার।

সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এরই মধ্যে ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা না যাওয়ায় হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা।

আরও জানানো হয়, হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা এবং চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান হরতালের আওতার বাইরে থাকবে।

হরতাল আহ্বানকারীরা আরও জানান, কর্মসূচির সময় ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং গহিরা-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক মো. বেলাল হোসেন, জামায়াত নেতা নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবসার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর, শফিউল আলমসহ সমন্বয় পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।