মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
অধিক দামে সার বিক্রি, কুমিল্লায় ডিলারকে জরিমানা এইমাত্রঅন্যান্য অধিক দামে সার বিক্রি, কুমিল্লায় ডিলারকে জরিমানা কালুখালীতে মারামারি: পাংশা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ এইমাত্রঅন্যান্য কালুখালীতে মারামারি: পাংশা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের বিপক্ষে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা নালিতাবাড়ী উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ী উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম এইমাত্রঅন্যান্য জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম দীঘিনালায় প্রজেক্টরে প্রধানমন্ত্রীর সাথে ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠান দেখল খুদে শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য দীঘিনালায় প্রজেক্টরে প্রধানমন্ত্রীর সাথে ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠান দেখল খুদে শিক্ষার্থীরা বুড়িচংয়ে ৯ বছরের শিশুকে বলাৎকার করে হত্যা; মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত  এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে ৯ বছরের শিশুকে বলাৎকার করে হত্যা; মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত 
অন্যান্য

বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

এদিন সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে ডেপুটি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সম্পূরক প্রশ্ন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে দেখা গেছে, যারা সরকারে থাকে তারা দলীয় কিছু লোকদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করে। আবার সরকার পরিবর্তন হলে নতুন সরকার সেই তালিকা থেকে কিছু ছাঁটাই-বাছাই করে। স্বাধীনতার ৫৫ বছর পরও আজকে জাতি কেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জানতে পারছে না, বর্তমান সরকারের প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা জাতির সামনে প্রকাশ করার কোনো পরিকল্পনা আছে কিনা?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন।

শুধু তাই নয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনে-প্রাণে বিশ্বাস করে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের পবিত্র একটি দায়িত্ব রয়েছে। 

তিনি বলেন, দেশ স্বাধীনের পর একটি সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যাদের দায়িত্ব ছিল, তারা সেটি করেনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই তালিকা তৈরিতে নানা রকম সমস্যা তৈরি হয়েছে। তবে বর্তমানে সরকার বিশেষজ্ঞদের নিয়ে যাতে একটি পূর্ণাঙ্গ এবং সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যায় সেই চেষ্টা করছে।