মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 13 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 September 2026
অন্যান্য

সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে সাইবার ক্রাইমের সংঘবদ্ধ চক্রের বিদেশী ৬৩ নাগরিকের বাংলাদেশি এজেন্ট মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তার ৬৩ বিদেশীর পাসপোর্ট জমা রাখার ঘটনায় আলোচনায় আসেন তিনি । শনিবার নগরীর খুলশী এলাকা থেকে মহসিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জানায়, ইতিপূর্বে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সরাসরি যোগসূত্র রয়েছে। সেই বিদেশীদের নগরীতে ভবন ভাড়া করে দেয়া থেকে শুরু করে মানি লন্ডারিংয়ের কাজে সহায়তা করতেন তিনি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বিডি২৪লাইভ কে বলেন, গ্রেপ্তার মোঃ মহসিন নগরের কর্ণফুলী এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। লক্ষ্মীপুর জেলায় বাসিন্দা এই মহসিনের সাথে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে৷ এখন তাঁদের মধ্যে তাঁর কী ধরনের সম্পর্ক ছিল এবং কি কি অপরাধ মূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা কী ছিল এসবই খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে এদেশে মহসিনের পেছনে আরও কেউ রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।" মহসিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলে আশাকরেন তিনি৷

জানা গেছে গ্রেপ্তার মোঃ মহসীনের (৩৭) বাবা জাহাঙ্গীর আলম, মা মাসুদা আক্তার এবং স্ত্রী নুসরাত জাহান স্নিগ্ধা।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে মহসিন কুরিয়ারের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। তবে সেই কোকেনের চালানটি ডেলিভারি না হওয়ায় সেটি ফেরত আসে। সেই ঘটনায় তথ্য অনুসন্ধান করতে গিয়ে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থান ও তাঁদের সঙ্গে মহসিনের যোগাযোগের বিষয়টি পুলিশের নজরে আসে।

জানা গেছে, সেই কোকেন উদ্ধারের মামলায় শনিবার সন্ধ্যায় মহসিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার ৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় মহসিনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। একই সঙ্গে তাঁর রিমান্ডও চাওয়া হবে।