মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার

প্রতিবেদক:
সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে সাইবার ক্রাইমের সংঘবদ্ধ চক্রের বিদেশী ৬৩ নাগরিকের বাংলাদেশি এজেন্ট মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তার ৬৩ বিদেশীর পাসপোর্ট জমা রাখার ঘটনায় আলোচনায় আসেন তিনি । শনিবার নগরীর খুলশী এলাকা থেকে মহসিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জানায়, ইতিপূর্বে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সরাসরি যোগসূত্র রয়েছে। সেই বিদেশীদের নগরীতে ভবন ভাড়া করে দেয়া থেকে শুরু করে মানি লন্ডারিংয়ের কাজে সহায়তা করতেন তিনি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বিডি২৪লাইভ কে বলেন, গ্রেপ্তার মোঃ মহসিন নগরের কর্ণফুলী এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। লক্ষ্মীপুর জেলায় বাসিন্দা এই মহসিনের সাথে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে৷ এখন তাঁদের মধ্যে তাঁর কী ধরনের সম্পর্ক ছিল এবং কি কি অপরাধ মূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা কী ছিল এসবই খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে এদেশে মহসিনের পেছনে আরও কেউ রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।” মহসিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলে আশাকরেন তিনি৷

জানা গেছে গ্রেপ্তার মোঃ মহসীনের (৩৭) বাবা জাহাঙ্গীর আলম, মা মাসুদা আক্তার এবং স্ত্রী নুসরাত জাহান স্নিগ্ধা।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে মহসিন কুরিয়ারের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। তবে সেই কোকেনের চালানটি ডেলিভারি না হওয়ায় সেটি ফেরত আসে। সেই ঘটনায় তথ্য অনুসন্ধান করতে গিয়ে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থান ও তাঁদের সঙ্গে মহসিনের যোগাযোগের বিষয়টি পুলিশের নজরে আসে।

জানা গেছে, সেই কোকেন উদ্ধারের মামলায় শনিবার সন্ধ্যায় মহসিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার ৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় মহসিনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। একই সঙ্গে তাঁর রিমান্ডও চাওয়া হবে।