মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 24 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 October 2026
অন্যান্য

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

মৌলভীবাজার 'রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ এ প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, জুড়ী উপজেলার আয়োজনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এ উপলক্ষে একটি বিশাল র‍্যালি জুড়ী শিশু পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিশু পার্কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি (তদন্ত ) আব্দুল মালিক-পিপিএম, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: সমরজিৎ সিংহ প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বাংলাদেশ স্কাউটসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

র‍্যালি ও আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।