মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই: নাহিদ ইসলাম নভেম্বরের শুরুতেই বাড়তে পারে শীত এইমাত্রঅন্যান্য নভেম্বরের শুরুতেই বাড়তে পারে শীত সৌদি আরবের দুই শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের  এইমাত্রঅন্যান্য সৌদি আরবের দুই শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের  আমরা কি ধীরে ধীরে বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলছি? এইমাত্রঅন্যান্য আমরা কি ধীরে ধীরে বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলছি? খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক, সেনাবাহিনীর ড্রোনে ধরা পড়ল অস্ত্রধারীদের মহড়া এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক, সেনাবাহিনীর ড্রোনে ধরা পড়ল অস্ত্রধারীদের মহড়া রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল এইমাত্রঅন্যান্য রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত কালুখালীতে রেলওয়ের জমিতে অবৈধ পাকাস্থাপনা  এইমাত্রঅন্যান্য কালুখালীতে রেলওয়ের জমিতে অবৈধ পাকাস্থাপনা 
অন্যান্য

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

প্রতিবেদক:
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

মৌলভীবাজার ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ এ প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, জুড়ী উপজেলার আয়োজনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এ উপলক্ষে একটি বিশাল র‍্যালি জুড়ী শিশু পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিশু পার্কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি (তদন্ত ) আব্দুল মালিক-পিপিএম, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: সমরজিৎ সিংহ প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বাংলাদেশ স্কাউটসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

র‍্যালি ও আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।