মূল লেখায় যান
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু ধানক্ষেতে লুকিয়ে থেকেও গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা এইমাত্রঅন্যান্য ধানক্ষেতে লুকিয়ে থেকেও গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আরও ৫ জনের মরদেহ আসছে শনিবার এইমাত্রঅন্যান্য সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আরও ৫ জনের মরদেহ আসছে শনিবার গাজীপুরের কালীগঞ্জ থানায় নতুন ওসি সাজ্জাদ করিমের দায়িত্ব গ্রহণ এইমাত্রঅন্যান্য গাজীপুরের কালীগঞ্জ থানায় নতুন ওসি সাজ্জাদ করিমের দায়িত্ব গ্রহণ প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাঁটা চামচ ব্যবহার না জানলেও তারেক রহমান ‘জেনুইন মানুষ’ এইমাত্রঅন্যান্য কাঁটা চামচ ব্যবহার না জানলেও তারেক রহমান ‘জেনুইন মানুষ’ কারও ২০০, কারও ১০ হাজার; গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠ, গ্রামজুড়ে উৎসব এইমাত্রঅন্যান্য কারও ২০০, কারও ১০ হাজার; গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠ, গ্রামজুড়ে উৎসব মিয়ানমারে পাচারকালে ৪০টন সিমেন্টসহ আটক ৮ এইমাত্রঅন্যান্য মিয়ানমারে পাচারকালে ৪০টন সিমেন্টসহ আটক ৮
অন্যান্য

গাজীপুরের কালীগঞ্জ থানায় নতুন ওসি সাজ্জাদ করিমের দায়িত্ব গ্রহণ

প্রতিবেদক:
গাজীপুরের কালীগঞ্জ থানায় নতুন ওসি সাজ্জাদ করিমের দায়িত্ব গ্রহণ

গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তিনি বিদায়ী (ওসি) মো. জাকির হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলের দায়িত্ব বুঝে নেন।

গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এই গুরুত্বপূর্ণ থানায় পদায়ন করা হয়। অন্যদিকে, কালীগঞ্জ থানার বিদায়ী ওসি মো. জাকির হোসেনকে থানা থেকে বদলি করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

কালীগঞ্জ থানায় নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে পরিদর্শক সাজ্জাদ করিম খান নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) খ-জোনের ইনচার্জ হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও সংস্থায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তাঁর পেশাগত অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে—চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখা (সিটি এসবি), কুমিল্লার মুরাদনগর সার্কেল অফিস, কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির দায়িত্ব, মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি, হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ি এবং কিশোরগঞ্জ নৌ-পুলিশ।

এছাড়াও তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা ও সাভার হাইওয়ে থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাইরে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং নরসিংদীর শিবপুর সার্কেল অফিসেও তাঁর কাজের বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে।

২০০৬ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন সাজ্জাদ করিম খান। তাঁর কর্মজীবনের শুরু হয়েছিল ময়মনসিংহ জেলা পুলিশে যোগদানের মাধ্যমে। পরবর্তী সময়ে তিনি উপপরিদর্শক হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখা (সিটি এসবি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য এই কর্মজীবন ও সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি আশা প্রকাশ করেন, কালীগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে তিনি সচেষ্ট থাকবেন।