মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ

আইপিএলে গত নিলামে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক কারণে শেষমেশ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি তার। যার সুবাদে বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ নিজেই।

আইপিএলের আগামী আসরকে সামনে রেখে মিনি নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে নাম লেখাননি এই টাইগার পেসার।

সবশেষ নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি।

এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশিদের তালিকায় আরও একজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো। তিনি হলেন নাহিদ রানা। সবশেষ ভারত সফরে তাকে নিয়ে মাতামাতি ছিল চোখে পড়ার মতো। তবে তিনিও এবার এই নিলামে নাম লেখাননি।

নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা।