মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে আহত যুবক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে আহত যুবক চট্টগ্রামের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী'র বিরুদ্ধে চার্জশিট এইমাত্রঅন্যান্য চট্টগ্রামের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী'র বিরুদ্ধে চার্জশিট ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী এইমাত্রঅন্যান্য ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ এইমাত্রঅন্যান্য এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা! এইমাত্রঅন্যান্য বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা! গণভোটের রায় অস্বীকারেই সংকট: শফিকুর রহমান এইমাত্রঅন্যান্য গণভোটের রায় অস্বীকারেই সংকট: শফিকুর রহমান লেজার লাইটের প্রলোভনে শিশু অপহরণ, ১৫ দিন আটকে রেখে মারধর করেন ইমাম এইমাত্রঅন্যান্য লেজার লাইটের প্রলোভনে শিশু অপহরণ, ১৫ দিন আটকে রেখে মারধর করেন ইমাম আশুলিয়ায় শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ দিলেন পোশাক শ্রমিক ছকিনুর এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ দিলেন পোশাক শ্রমিক ছকিনুর
অন্যান্য

এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ

প্রতিবেদক:
এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ

আইপিএলে গত নিলামে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক কারণে শেষমেশ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি তার। যার সুবাদে বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ নিজেই।

আইপিএলের আগামী আসরকে সামনে রেখে মিনি নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে নাম লেখাননি এই টাইগার পেসার।

সবশেষ নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি।

এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশিদের তালিকায় আরও একজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো। তিনি হলেন নাহিদ রানা। সবশেষ ভারত সফরে তাকে নিয়ে মাতামাতি ছিল চোখে পড়ার মতো। তবে তিনিও এবার এই নিলামে নাম লেখাননি।

নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা।