মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

যশোরের কেশবপুরে নাশকতা মামলায় আটক ৩

যশোরের কেশবপুরে নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ কুমার মল্লিকসহ পুলিশ তিনজনকে আটক করেছে। ২৪-২৫ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলেন, কেশবপুরের রঘুরামপুর গ্রামের পলাশ কুমার মল্লিক (৪৬), পৌর শহরের সাহাপাড়া এলাকার উজ্জ্বল অধিকারী (৩৮) এবং বাউশলা গ্রামের শুকুর আলী (৫০)। পুলিশ জানায়, ২৪-২৫ নভেম্বর রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে পলাশ কুমার মল্লিক ও উজ্জ্বল অধিকারীকে আটক করা হয়। একই রাতে উপজেলার আঠারো মাইল এলাকা থেকে শুকুর আলীকে আটক করে পুলিশ।

তাঁদের বিরুদ্ধে নাশকতা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। থানার এসআই মনোজ কুমার ঘোষ জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ২৫ নভেম্বর আটক তিনজনকে যশোর আদালতে সোপর্দ করা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।