মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সব পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক চায় যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য বাংলাদেশের সব পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক চায় যুক্তরাষ্ট্র প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চাইলেন পলক এইমাত্রঅন্যান্য প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চাইলেন পলক ‘শয়তানের দর্শন’ পেয়েছিলেন তিনবার, ডায়েরিতে লিখেছেন পোপ ফ্রান্সিস এইমাত্রঅন্যান্য ‘শয়তানের দর্শন’ পেয়েছিলেন তিনবার, ডায়েরিতে লিখেছেন পোপ ফ্রান্সিস পিন-ওটিপি ছাড়াই ব্যাংকের টাকা উধাও, ফোনে প্রতারকদের নতুন ফাঁদ (ভিডিও) এইমাত্রঅন্যান্য পিন-ওটিপি ছাড়াই ব্যাংকের টাকা উধাও, ফোনে প্রতারকদের নতুন ফাঁদ (ভিডিও) যশোরের কেশবপুরে নাশকতা মামলায় আটক ৩ এইমাত্রঅন্যান্য যশোরের কেশবপুরে নাশকতা মামলায় আটক ৩ দুর্গম পাহাড়ি এলাকায় লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এইমাত্রঅন্যান্য দুর্গম পাহাড়ি এলাকায় লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান এইমাত্রঅন্যান্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান
অন্যান্য

যশোরের কেশবপুরে নাশকতা মামলায় আটক ৩

প্রতিবেদক:
যশোরের কেশবপুরে নাশকতা মামলায় আটক ৩

যশোরের কেশবপুরে নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ কুমার মল্লিকসহ পুলিশ তিনজনকে আটক করেছে। ২৪-২৫ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলেন, কেশবপুরের রঘুরামপুর গ্রামের পলাশ কুমার মল্লিক (৪৬), পৌর শহরের সাহাপাড়া এলাকার উজ্জ্বল অধিকারী (৩৮) এবং বাউশলা গ্রামের শুকুর আলী (৫০)। পুলিশ জানায়, ২৪-২৫ নভেম্বর রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে পলাশ কুমার মল্লিক ও উজ্জ্বল অধিকারীকে আটক করা হয়। একই রাতে উপজেলার আঠারো মাইল এলাকা থেকে শুকুর আলীকে আটক করে পুলিশ।

তাঁদের বিরুদ্ধে নাশকতা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। থানার এসআই মনোজ কুমার ঘোষ জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ২৫ নভেম্বর আটক তিনজনকে যশোর আদালতে সোপর্দ করা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।