সংস্করণ
27 November 2026
27 November 2026
অন্যান্য
দেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ফলে এটি প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে শহিদ ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো।
তিনি বলেন, দেশে বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হওয়ার কারণেই তা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অপেক্ষাকৃত কার্যকর বলে উল্লেখ করেন তিনি।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতা কুক্ষিগত করতে নিজেরাই এ ব্যবস্থা বাতিল করেছিল।
