মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান এইমাত্রঅন্যান্য ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি এইমাত্রঅন্যান্য সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  এইমাত্রঅন্যান্য বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ এইমাত্রঅন্যান্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ কুমিল্লায় ১২০ কেজি গাঁজা উদ্ধার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ১২০ কেজি গাঁজা উদ্ধার
অন্যান্য

দেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

প্রতিবেদক:
দেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ফলে এটি প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে শহিদ ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো।

তিনি বলেন, দেশে বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হওয়ার কারণেই তা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অপেক্ষাকৃত কার্যকর বলে উল্লেখ করেন তিনি।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতা কুক্ষিগত করতে নিজেরাই এ ব্যবস্থা বাতিল করেছিল।