মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 28 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 June 2026
অন্যান্য

কেপ ভার্দে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্যও সমস্যা তৈরি করবে: স্কালোনি

কাতার বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট ম্যাচে আগামী ৪ জুলাই ভোর ৪টায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা মাঠে নামবে ইতিহাস গড়ে ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হওয়া কেপ ভার্দের বিপক্ষে। আপাতদৃষ্টিতে প্রতিপক্ষকে সহজ মনে হলেও, মাঠের লড়াইয়ে নামার আগে কোনো রকম আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। বরং প্রতিপক্ষকে সমীহ করে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তিনি।

গ্রুপপর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে কেপ ভার্দে। যা দেখে স্কালোনি আসন্ন ম্যাচটিকে অত্যন্ত কঠিন বলে মনে করছেন। প্রতিপক্ষ দলটির প্রশংসা করে তিনি বলেন, 'ওরা ভালো দল, গ্রুপপর্বে তিন প্রতিপক্ষের জন্যই কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্যও সমস্যা তৈরি করবে।' কেপ ভার্দে নিয়ে কেন এত সতর্ক, তার ব্যাখ্যায় স্কালোনি স্পেনের মতো ফেভারিট ও উরুগুয়ে-সৌদি আরবের বিপক্ষে তাদের লড়াইয়ের উদাহরণ দেন। একই সঙ্গে কেপ ভার্দেকে একটি দ্রুতগতির, মানসম্পন্ন ও ভালো দল হিসেবে সাবধানে মোকাবেলা করার তাগিদ দেন।

এদিকে দলের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েও কথা বলেছেন স্কালোনি। গত ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন মেসি। স্কালোনি জানান, মেসি চাইলে পুরো ৯০ মিনিট খেলে প্রতিপক্ষকে চাপে ফেলে নিজের ব্যক্তিগত রেকর্ডের সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারতেন। কিন্তু সতীর্থদের মাঠে বেশি সময় দেওয়ার স্বার্থে নিজে বেঞ্চে কাটানো বেছে নেন। কোচ বলেন, ‘আজ সে ৯০ মিনিট খেলতে পারত এবং প্রতিপক্ষকে ছোট না করেও নিজের সেই কিংবদন্তি সত্ত্বাকে আরও বড় করতে পারত। কিন্তু সে চেয়েছে তার সতীর্থরা আরও সময় পাক এবং আসন্ন ম্যাচ নিয়ে ভাবতে। এটাই তার সম্পর্কে ধারণা দেয়, কারণ মানুষ যে সংখ্যাগুলো নিয়ে এত কথা বলে, সেগুলো নিয়ে সে খুব বেশি চিন্তা করে না।’