মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
এক মোটরসাইকেলে চারজন, ধাক্কায় প্রাণ গেল কৃষকের এইমাত্রঅন্যান্য এক মোটরসাইকেলে চারজন, ধাক্কায় প্রাণ গেল কৃষকের নবীগঞ্জে বাঁধ নির্মান করে ৫০ একর ফসলি জমি ও সরকারী প্রাথমিক স্কুল পানি বন্ধি এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে বাঁধ নির্মান করে ৫০ একর ফসলি জমি ও সরকারী প্রাথমিক স্কুল পানি বন্ধি নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন এইমাত্রঅন্যান্য নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ এইমাত্রঅন্যান্য জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ আমি জুলাই যোদ্ধা, মৃত্যুকে ভয় পাই না: হিরো আলম এইমাত্রঅন্যান্য আমি জুলাই যোদ্ধা, মৃত্যুকে ভয় পাই না: হিরো আলম প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান এইমাত্রঅন্যান্য প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড এইমাত্রঅন্যান্য সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড যানবাহনে উচ্চ মাত্রায় হর্ন সরব ঘাতক: ইউএনও সোহাগ এইমাত্রঅন্যান্য যানবাহনে উচ্চ মাত্রায় হর্ন সরব ঘাতক: ইউএনও সোহাগ
অন্যান্য

কেপ ভার্দে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্যও সমস্যা তৈরি করবে: স্কালোনি

প্রতিবেদক:
কেপ ভার্দে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্যও সমস্যা তৈরি করবে: স্কালোনি

কাতার বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট ম্যাচে আগামী ৪ জুলাই ভোর ৪টায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা মাঠে নামবে ইতিহাস গড়ে ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হওয়া কেপ ভার্দের বিপক্ষে। আপাতদৃষ্টিতে প্রতিপক্ষকে সহজ মনে হলেও, মাঠের লড়াইয়ে নামার আগে কোনো রকম আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। বরং প্রতিপক্ষকে সমীহ করে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তিনি।

গ্রুপপর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে কেপ ভার্দে। যা দেখে স্কালোনি আসন্ন ম্যাচটিকে অত্যন্ত কঠিন বলে মনে করছেন। প্রতিপক্ষ দলটির প্রশংসা করে তিনি বলেন, ‘ওরা ভালো দল, গ্রুপপর্বে তিন প্রতিপক্ষের জন্যই কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্যও সমস্যা তৈরি করবে।’ কেপ ভার্দে নিয়ে কেন এত সতর্ক, তার ব্যাখ্যায় স্কালোনি স্পেনের মতো ফেভারিট ও উরুগুয়ে-সৌদি আরবের বিপক্ষে তাদের লড়াইয়ের উদাহরণ দেন। একই সঙ্গে কেপ ভার্দেকে একটি দ্রুতগতির, মানসম্পন্ন ও ভালো দল হিসেবে সাবধানে মোকাবেলা করার তাগিদ দেন।

এদিকে দলের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েও কথা বলেছেন স্কালোনি। গত ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন মেসি। স্কালোনি জানান, মেসি চাইলে পুরো ৯০ মিনিট খেলে প্রতিপক্ষকে চাপে ফেলে নিজের ব্যক্তিগত রেকর্ডের সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারতেন। কিন্তু সতীর্থদের মাঠে বেশি সময় দেওয়ার স্বার্থে নিজে বেঞ্চে কাটানো বেছে নেন। কোচ বলেন, ‘আজ সে ৯০ মিনিট খেলতে পারত এবং প্রতিপক্ষকে ছোট না করেও নিজের সেই কিংবদন্তি সত্ত্বাকে আরও বড় করতে পারত। কিন্তু সে চেয়েছে তার সতীর্থরা আরও সময় পাক এবং আসন্ন ম্যাচ নিয়ে ভাবতে। এটাই তার সম্পর্কে ধারণা দেয়, কারণ মানুষ যে সংখ্যাগুলো নিয়ে এত কথা বলে, সেগুলো নিয়ে সে খুব বেশি চিন্তা করে না।’