মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 04 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 July 2026
অন্যান্য

জয়পুরহাট সীমান্তে স্বর্ণ চোরাকারবারি আটক

জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে একজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদের (২৫) নিকট থেকে ১০টি সোনার বার উদ্ধার করে বিজিবি। শুক্রবার সকালে মামুনুর স্বর্ণের বারগুলো নিয়ে শালুয়ার মাঠ দিয়ে ভারতে পাচারকালে বিজিবি হাতে নাতে আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমান সঙ্গীয় বিজিবি সদস্য সহ সালুয়ার মাঠে অভিযান চালায়। এ সময় মামুনুর রশিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০'টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।