মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত এইমাত্রঅন্যান্য ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার
অন্যান্য

জয়পুরহাট সীমান্তে স্বর্ণ চোরাকারবারি আটক

প্রতিবেদক:
জয়পুরহাট সীমান্তে স্বর্ণ চোরাকারবারি আটক

জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে একজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদের (২৫) নিকট থেকে ১০টি সোনার বার উদ্ধার করে বিজিবি। শুক্রবার সকালে মামুনুর স্বর্ণের বারগুলো নিয়ে শালুয়ার মাঠ দিয়ে ভারতে পাচারকালে বিজিবি হাতে নাতে আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমান সঙ্গীয় বিজিবি সদস্য সহ সালুয়ার মাঠে অভিযান চালায়। এ সময় মামুনুর রশিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০’টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।