মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 10 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 July 2026
অন্যান্য

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ছয় নিখোঁজ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর অভিযান

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ছয় জেলেকে উদ্ধারে অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ বানৌজা গোমতি।

জানা গেছে, গত রোববার পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ১১ জন মাঝি-মাল্লা ছিলেন। এদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও অপর ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন।

নৌ বাহিনী সূত্রে জানা গেছে, নিখোঁজ জেলেদের সন্ধানে বানৌজা গোমতি গভীর সমুদ্রে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নিখোঁজরা সবাই পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।