মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 01 September 2026
খেলা
banglabrief.com/
সংস্করণ
09 August 2024
খেলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেলেন আসিফ মাহমুদ 

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সরকার গঠনের একদিন পর বণ্টন করে দেয়া হয়েছে মন্ত্রণালয়ও। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভিন্ন ভিন্ন বার্তায় শুক্রবার (৯ আগস্ট) নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানায়, বিসিবি আত্মবিশ্বাসী যে, আসিফ মাহমুদ খেলাধুলার অগ্রগতিতে তার আবেগ এবং প্রতিশ্রুতি দিয়ে অনুকরণীয় দৃষ্টি স্থাপন করবেন। বাংলাদেশের খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ সময়ে তার দায়িত্বের সাফল্য কামনা করে বিসিবি। ক্রিকেটের উন্নয়নে এক সঙ্গে কাজ করে যেতে চায় দেশের ক্রিকেটের সর্বেোচ্চ সংস্থা।

এ ছাড়াও অন্য ফেডারেশনগুলোও নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানিয়েছে।