মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
নাটোরের বনপাড়ায় ফের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ জন এইমাত্রঅন্যান্য নাটোরের বনপাড়ায় ফের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ জন ভাতিজা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, ‘আমার কোনো ভাতিজা নেই’—এমপি এইমাত্রঅন্যান্য ভাতিজা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, ‘আমার কোনো ভাতিজা নেই’—এমপি ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি সরকারি ঋণে বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম এইমাত্রঅন্যান্য সরকারি ঋণে বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম খাগড়াছড়িতে বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিশু এইমাত্রঅন্যান্য পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিশু সাজেকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মাঠে সোচ্চার ৫৪ বিজিবি এইমাত্রঅন্যান্য সাজেকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মাঠে সোচ্চার ৫৪ বিজিবি উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
খেলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেলেন আসিফ মাহমুদ 

প্রতিবেদক: বাংলা ব্রিফ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেলেন আসিফ মাহমুদ 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেলেন আসিফ মাহমুদ 

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সরকার গঠনের একদিন পর বণ্টন করে দেয়া হয়েছে মন্ত্রণালয়ও। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভিন্ন ভিন্ন বার্তায় শুক্রবার (৯ আগস্ট) নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানায়, বিসিবি আত্মবিশ্বাসী যে, আসিফ মাহমুদ খেলাধুলার অগ্রগতিতে তার আবেগ এবং প্রতিশ্রুতি দিয়ে অনুকরণীয় দৃষ্টি স্থাপন করবেন। বাংলাদেশের খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ সময়ে তার দায়িত্বের সাফল্য কামনা করে বিসিবি। ক্রিকেটের উন্নয়নে এক সঙ্গে কাজ করে যেতে চায় দেশের ক্রিকেটের সর্বেোচ্চ সংস্থা।

এ ছাড়াও অন্য ফেডারেশনগুলোও নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানিয়েছে।

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।