মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে এইমাত্রঅন্যান্য ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি এইমাত্রঅন্যান্য স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা এইমাত্রঅন্যান্য ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এইমাত্রঅন্যান্য আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এইমাত্রঅন্যান্য লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের এইমাত্রঅন্যান্য এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
অন্যান্য

স্থানীয় নির্বাচন: অক্টোবরের প্রথম সপ্তাহে ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি

প্রতিবেদক:
স্থানীয় নির্বাচন: অক্টোবরের প্রথম সপ্তাহে ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরের অনুষ্ঠিত হবে বলে একাধিক বার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এবার নির্দিষ্ট করে বলা হয়েছে অক্টোবর প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করার লক্ষ্যে সকল প্রস্তুতি নিচ্ছে ভোটা আয়োজনকারী এ সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ প্রস্তুতির কথা জানান।

কর্মকর্তারা জানান, আগামী অক্টোবরের প্রথমে ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের যাত্রা শুরু হবে। যা কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটার তালিকা, ভোটকেন্দ্র চূড়ান্ত করতে আমরা চিঠি দিয়েছি। আইন-বিধি সংশোধনের কাজও প্রায় শেষ। সুতরাং অক্টোবরে ভোট হচ্ছে এটা শতভাগ নিশ্চিত।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। সচিবলায় থেকে মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে ১০ আগস্ট, দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৮ আগস্ট, আপিল নিষ্পত্তি শেষ সময় ২৩ আগস্ট। আর ভোটকেন্দ্রের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭ আগস্ট।

ইসির আরেক নির্দেশনা অনুযায়ী, ৪ আগস্টের মধ্যে খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে পাঠানো হবে। ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ, ২৪ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ, ২৭ আগস্টের মধ্যে আবেদন নিষ্পত্তি, ২৮ আগস্ট সিদ্ধান্ত সন্নিবেশ এবং ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ধারাবাহিকভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে। জানাগেছে, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ আছে। এর মধ্যে চলতি বছরে নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৯৮১টি ইউপি। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালে ভোট উপযোগী হবে।

এছাড়া দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী হয়েছে। আইনি জটিলতায় ১০টি পৌরসভা নির্বাচন উপযোগী নয়।

এদিকে নতুন ৫টিসহ দেশে মোট উপজেলা ৫০০টি। সবগুলোই নির্বাচন উপযোগী। নতুন করে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে।

অন্যদিকে নতুন করে সৃষ্টি হওয়া বগুড়া সিটি করপোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি রয়েছে। বর্তমানে সবগুলোই নির্বাচন উপযোগী। ইউপি বাদে অধিকাংশ স্থানীয় সরকার চলছে প্রশাসক দিয়ে।